মানুষের পক্ষে কি একা থাকা সম্ভব ? যদি সম্ভব হয় তাহলে সে কিভাবে বেচে থাকবে ? এমন একটি প্লট নিয়ে কাজ করার ইচ্ছা মনে জাগে , মানুষের একা বেচে থাকা নিয়ে যত গুলো আর্টিকেল রিসার্চ আছে এ পেজে একে একে পাবলিশ করবো । আমি জানি এটা কেউ পড়ে না । নাই বা পড়ুক আত্ততৃপ্তই হল বড় তৃপ্তি।
এখানে আমি জনসন নামি একটি ক্যরেক্টার দিয়ে সবকিছু খোলাসা করব......
আমার এই গল্পের একটা ক্যারেক্টার জনসন যে পৃথিবীতে একমাত্র বেচে থাকা মানুষ। পৃথিবীর প্রাকৃতিক অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাওয়ার জন্য পৃথিবীকে নিজের মত থাকতে দেয়ার জন্য ১০০০ বছরের জন্য মাটির নিচে হাইবারনেশনে চলে যায় মানুষ। কিন্তু দুর্ভাগ্যক্রমে একজন এই ঘুমে থাকতে চায় নি তিনি নিজের মতো একা একা পৃথিবীতে বেচে থাকতে চেয়েছিলেন।
অধ্যায় এক
৩৫৮৭ সালের দিকে পৃথিবীর এক
কোন থেকে পাওয়া গেলো হাতে লেখা একটি ডায়েরি । এ যুগে এসে হাতে লেখা ডায়েরি । জনসন এই
ডায়রির কথা শুধু মুখে মুখেই শুনেছিল । আজ যেন সেটা পেয়ে মনে হচ্ছে কোন এক বিশেষ জিনিস
পেয়েছে।
২৫ ফেব্রুয়ারী ২৫৬০ সাল
পৃথিবীকে বাচানোর জন্য পৃথিবীর
সব মানুষ ১০০০ বছরের জন্য ঘুমে চলে যায় । বাকি থাকি একমাত্র আমি। আজকে থেকে আমার একা
বেচে থাকার পথচলা। পৃথিবীর এ বদলে যাওয়া আবহাওয়াকে ঠিক করতে এর থেকে আর ভালো কোনো উপায়
ছিলো না । দুর্ভাগ্য বশত আমি বাদ পরে যাই । বাকি জীবন টা একা কাটানোর জন্য শুরু হলো
আমার আর কিটির প্রস্তুতি। কিটি আমার আদরের বেড়ালছানা । গতকাল রাস্তায় কুরিয়ে পেয়েছি
। কেউ হয়ত ফেলে রেখে গিয়েছে । যাক ওকে পেয়ে অন্তত একাকীত্বতা কাটলো ।
২৮ ফেব্রুয়ারী
কোথাও কোন মানুষ দেখতে পারছি
না । সবাই হয়ত চলে গেছে হাইবারনেশন এ । আমার মতো কি কেউ নেই যাদের ওখানে জায়গা হয়নি?
২ দিন ধরে সুপার মল গুলো থেকে অনেক শুকনো খাবার ট্রাকে তুললাম । এটা সোলার প্যানেলে
চলা একটা ট্রাক । দেখতে খেলনার মতো হলেও সক্তপক্ত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন