সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

থ্রিলার লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সম্ভাবনা

  এক বৃষ্টি নামলেই রাতুলের ঘুম ভালো হয়। আজও তাই হয়েছে। জানালার পাশে শুয়ে সারারাত টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে শুনতে কখন যে চোখ লেগে গিয়েছিল, টেরই পায়নি। ঘুম ভাঙল দুপুরের দিকে, রোদের তাপে গায়ে ঘাম জমে যাওয়ার পর। ঘড়ির দিকে তাকিয়ে বিশেষ কোনো তাড়া অনুভব করল না। রাতুলের জীবনে তাড়া বলতে কিছু নেই। ও নিজেই বলে বেড়ায়, "আমি একটা ড্রিফটার, ভাই। যেদিকে বাতাস বয়, সেদিকেই যাই।" কথাটা শুনতে যতটা রোমান্টিক লাগে, বাস্তবে ততটাই ফাঁকা। রাতুলের বয়স ছাব্বিশ। ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেও চাকরি করেনি একদিনও। মাঝে ছয় মাস একটা স্টার্টআপে কাজ করেছিল, তারপর একদিন হুট করে বলল, "আর ভালো লাগছে না এই জীবন" বাদ দিল সব । এরপর থেকে টুকটাক টিউশনি, মাঝে মাঝে ফ্রিল্যান্স কাজ, আর বাকি সময়টা রাস্তায় রাস্তায় হাঁটা। বাবা-মা প্রথমে অনেক বকাবকি করেছেন, এখন আর কিছু বলেন না। বলাটাও ছেড়ে দিয়েছেন, যেমন মানুষ কোনো রোগের সাথে মানিয়ে নেয়। রাতুল অবশ্য নিজেকে অসুস্থ মনে করে না। ওর মনে হয়, বাকি সবাই একটা দৌড়ে নেমে গেছে, আর ও শুধু পাশ থেকে দাঁড়িয়ে দেখছে। দৌড়টা কীসের জন্য, কোথায় গিয়ে শেষ হব...

ডিটেকটিভ থ্রিলার

আমি কি চেয়েছিলাম যে নিবির একা থাকুক? কখনই না । আমি তাকে একটি সুন্দর জীবন উপহার দিতে চেয়েছিলাম । এখন দেখি সে তার সবকিছু ছেড়ে কোথায় যেন ঘাপটি মেরে বসে আছে । কাকা আপনি যা করেছেন সব তার ভালোর জন্যই করেছেন কিন্তু সে তো এইসব ভালো ভাবে নিচ্ছে না । তার কাছে ভালো মনে হচ্ছে অন্য কিছু । কেনো এই ব্যাপারে তোমাকে ও কিছু বলেছে? তেমন কিছুই না । মাঝে ওর কাছ থেকে শুনতাম পুলিশের চাকরী টাই নাকি ওর মনে খুব ধরেছিল। কি? ও চাকরী কেউ করে? ঘুষ এর ব্যাপার স্যপার আমার এসব মোটেও পছন্দ না । সরকারী চাকরী তো কি হয়েছে । এটা আমি কখনই মেনে নেব না। রহিমের বাবাকে হাজার বুঝিয়েও কাজ হলো না । শেষে একরকম বিরক্ত হয়েই ওর বাসা থেকে বেরিয়ে গেলাম। নিবিরআমার ছোট কালের বন্ধু । আমাদের এক সাথেই বড় হওয়া । ছোটবেলা থেকে বন্ধুর স্বপ্ন গোয়েন্দা হবে । বাসায় গেলেই দেখতাম Sherlock Homes এর গল্প নিয়ে বসে থাকত। আমি ভেবেছিলাম ছোট বয়সে মানুষের মাথায় কত রকমের ভুত মাথায় ঢুকে । বয়সের সাথে সাথে তা বেরিয়ে যায় । আমার বন্ধুর বেলায় তা ঘটেনি । কলেজে পড়তে দেখতাম পত্রিকায় খুনটুন এর রহস্য নিয়ে পরে থাকতো আর আমাদের এসে এগুলোর গল্প শোনাত । ভার্সিটি জীবন শেষ কর...